শিরোনাম

বরিশালে করোনা আক্রান্ত বাড়ছে

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুন ২, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ঈদের পর রোগী বাড়ছে। পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার কিছুটা বাড়লেও আবার কমছে। করোনা ওয়ার্ডে গতকাল ভর্তি ছিলেন ৬৮ জন। এর মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিরা রিপোর্টের অপেক্ষায়। ৬৮ জনের মধ্যে মুমূর্ষু আটজনকে রাখা হয়েছে আইসিইউতে। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন করোনা সন্দেহভাজন ১৯ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচজন আর মারা গেছেন দুজন। তবে মৃতরা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না। এর আগে ১৫ মে ঈদের পরদিন এ ওয়ার্ডে ভর্তি ছিলেন ৪০ জন। এদিকে ঈদের পর মেডিকেলে কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ওঠানামা করছে। বিগত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এর আগে ২৯ মে ১৯৪ জনের মধ্যে ১৭, ২৮ মে ১৮৮ জনের মধ্যে ৩০ ও ২৭ মে ১৮৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। শেবাচিম হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।