শিরোনাম
বরিশালের বাবুগঞ্জে বহুল পরিচিত Barishal Blood Donors Association (BBDA) এর ভলান্টিয়ারদের মাঝে আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৩ মে ) সরকারী আবুল কালাম কলেজ মিলনায়তনে সকাল ১১ টায় এ বিতরন কর্মসূচী সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মো: রাকিব সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: মতিউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় । সংগঠনের অগ্রগতি, করনীয়, ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে পরিকল্পনা প্রনয়ন, এ ছাড়া ভবিষ্যতে কিভাবে রক্তদানে মানুষদেরকে আরো উদ্বুদ্ধ করা যায় এসব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মো: তাহসান রবি, সাধারন সম্পাদক মো: মতিউর রহমান ও সভাপতি মোঃ রাকিব সিকদার । এ সময় সভাপতি ১৫ জন নতুন সদস্যের হাতে আইডি কার্ড ও ভিজিটিং কার্ড বিতরন করেন । সভার শেষে সভাপতি তার বক্তব্যে নতুন সদস্যদেরকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যানে কাজ করে যাবার আহবান ও প্রত্যয় ব্যক্ত করেন ।
