শিরোনাম
বাবুগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, উপদেষ্টা পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে ইফতার চক্র অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ৫০ টি পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ২৯ রমজান রোজ বুধবার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ঈদ সামগ্রী বিতরন করেন আস্থার প্রতীক স্লোগান ধারন করা এ সংগঠনটি। ঈদ সামগ্রীর এ প্যাকেজের মধ্যে ছিলো চিনি, সেমাই, তেল, পেয়াজ, গুড়ো দুধ, পোলার চাল ইত্যাদি।

এ ছাড়া প্রায় ২০ টি পরিবারের মাঝে নগদ অর্থ, ৩ টি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউ বিতরণ করেন মাত্র ২ বছরে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এ সংগঠনটি।

পরবর্তীতে রেনেসাঁ ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের সেক্রেটারি মোঃ আব্দুল হালিম হাওলাদার এর সভাপতিত্বে ও এম. ছানাউল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় উপদেষ্টা পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে এক ইফতার চক্র অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ মাহাবুব আলম, মোঃ ফারুক হোসেন মোল্লা, সাধারণ সদস্য যথাক্রমে মোঃ ওবায়দুর রহমান, মোঃ সোহেল মোল্লা, মোঃ শাওন মোল্লা, মোঃ আবু মূছা, মোঃ সজীব হাওলাদার, মোঃ আজিজুল হক, মোঃ হাসিবুল ইসলাম শান্ত, মোঃ জহিরুল ইসলাম মোল্লা, মোঃ তামিম মোল্লা, মোঃ সুজন বিশ্বাস, মোঃ নাঈম হাওলাদার, মোঃ রাসেল হাওলাদার, মোঃ বায়েজিদ হোসেন প্রমূখ।

উল্লেখ্য রেনেসাঁ ফাউন্ডেশন প্রতিষ্ঠার এ দুই বছরে সাধারণ জনগনের মাঝে একটি সুপরিচিত নাম, এ সময়ে তারা ফ্রী মেডিকেল ক্যাম্প, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহসয়তা দান, করোনাকালীন নিরাপত্তা সামগ্রী বিতরন, একাধিক সচেতনতামূলক সভা, ইফতার সামগ্রী বিতরন, ঈদ সামগ্রী বিতরন, নগদ অর্থ বিতরণ, ঢেউটিন বিতরণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করে জনগণের আস্থার প্রতীকে পরিনত হয়েছে।
পরিশেষে বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সদস্যদের মাঝে সম্প্রীতি ও সকলের অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় ও মহান রবের সহযোগিতা কামনা করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।