শিরোনাম

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ টুর্নামেন্টে “ফরচুন বরিশাল” ‍এর বর্ণাঢ্য টিম গঠন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ ২০২০ টুর্নামেন্টে এক বর্ণাঢ্য টিম গঠন করেছে “ফরচুন বরিশাল”। বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়াও মারকুটে ব্যাটসম্যান আফিফ হোসাইন, গতিদানব তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও দলে ভিড়াতে সক্ষম হয়েছে।

তাছাড়াও বরিশালের ছেলে কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ চৌধুরী রাহিসহ বেশ কয়েকজন নামিদামি বোলার ও ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরচুন বরিশাল’র পক্ষ থেকে এ খবর জানানো হয়।

তাদের পূর্ণাঙ্গ খেলোয়াড়দের তালিকায় যারা রয়েছেন তারা হলেন- তামিম ইকবাল খান, আফিফ হোসাইন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল আকন, মোঃ পারভেজ হোসাইন ইমন, কামরুল ইসলাম রাব্বী, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

ফরচুন গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, একটি দল গঠন করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়। এখানে আমি বরিশালবাসীর পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করেছি মাত্র। তাই এই টিম গোটা বরিশালবাসীর। যা বরিশালের সকলের জন্য গর্বের বিষয়। এই দলের বিজয় হবে পুরো বরিশালবাসীর বিজয়।