শিরোনাম

বরিশালের বাবুগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণধোলাই, আটকঃ ১

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জ উপজেলার রামপট্রিতে গতকাল রাতে  ডাকাতি করতে গিয়ে জনগন গণপিটুনি দিয়ে পুলিশে  সোপর্দ করেছে ডাকাত দলের এক সদস্যকে। রাকুদিয়া গ্রামের মৃত্যু মোঃ হারুন শরিফ এর ছেলে কুখ্যাত ডাকাত মোঃ সোপান শরীফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েক দিন যাবত রামপট্টি বাজারে ঘোরাঘুরি করতে দেখা গেছে ডাকাত সোপানকে, আজ মঙ্গলবার রাত ১০.৩০ মিনিট সময় দুটো মটর সাইকেল ও চার জন লোক নিয়ে বিকাশ ব্যবসায়ী মোঃ সেলিম   রামপট্টি বাজারে দোকান বন্ধ করে বাড়ির ফেরার সময় ঢাকা বরিশাল মহাসড়ক রাস্তায় কামিনী পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় পৌছলে ডাকাতদল  মোটরসাইকেল যোগে এসে তার গতি রোধ করে রামদা  ঠেকিয়ে ব্যবসায়ীর কাছে থেকে প্রায় ৫০ হাজার টাকাসহ ব্যাগটি ডাকাতি করার চেষ্টা চালায় কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে পরে তিনজন একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ও আরেকটি মোটরসাইকেল যাহার নাম্বার (ঢাকা মেট্রো-হ-২৭-১৭১৬) ঘটনাস্থলে রেখে পালিয়ে যাবার চেষ্টা করে ডাকাত সোপান কিন্তু রামপট্টি গ্রামে ভিতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে ও গণপিটুনি দেয়। পরে এয়ারপোর্ট থানা পুলিশ খবর পেয়ে দ্রুত তিনটি পিকআপ নিয়ে পুলিশ সদস্যের টিম এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডাকাত সোপান কে উদ্ধার করে সাদেক মেম্বারের বাড়িতে কেসি গেটের ভিতরে ঢুকিয়ে আটকে রাখে।

এলাকাবাসির দাবি এসকল কুকর্ম কারিদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার তদন্ত ওসি ফয়সাল আহমেদ জানান একজনকে ঘাতক ডাকাত সোপানকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, বাকি যারা এর পিছনে আছে তদন্ত করে তাদেরকেও গ্রেফতার করার চেষ্টা করা হবে বলে আশ্বাস প্রদান করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত  স্থানীয় লোকজন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল যাহার নাম্বার (ঢাকা মেট্রো-হ-২৭-১৭১৬) জব্দ করে থানায় নেওয়া হয়েছে।