শিরোনাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মো: শাহাদাত হোসেনের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আমীরে জামায়াত ডা: মোঃ শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বরিশাল অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সহ-সেক্রেটারী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহাঃ বাবর, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও আলহাজ বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারী মাওঃ মতিউর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান ,হোসাইন ইবনে আহমদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বরিশাল পশ্চিম জেলার আমীর মাষ্টার আবদুল মান্নান, নায়েবে আমীর অধ্যাপক সাইয়েদ আহমদ খান, ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ- সেক্রেটারি হাফেজ কাওসার হোসেন ।
বিবৃতিতে তারা বলেন, হাফেজ শাহাদাত হোসাইন ইসলামী আন্দেলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। অতি স্বল্পভাষী এই দ্বীনের দায়িত্বশীল প্রয়োজনের অতিরিক্ত কোন কথা বলতেন না। ব্যক্তি জীবনে তার আমল এবং চরিত্র ছিল অনুসরণীয়। আমরা একজন নিবেদিত প্রাণ দ্বীনের দায়ী এবং ভবিষৎ নেতৃত্ব হারিয়েছি। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মরহুমকে মহান আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার সামর্থদান করেন ।
এছাড়াও ভিন্ন ভিন্ন শোক বিবৃতি প্রদান করেন বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা ফখরউদ্দিন খান রাযী, পূর্ব জেলা আমীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মাওলানা আঃ জব্বার, সেক্রেটারী ডঃ মাহফুজুর রহমান। গৌরনদী উপজেলা আমীর ডাঃ সরোয়ার আলম শিকদার, বাবুগনজ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম।
আরো বিবৃতি প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি আবদুল্লাহ আল নোমান, সেক্রেটারী মোঃ শাহজালাল, বরিশাল জেলা পূর্ব শাখার সভাপতি মোঃ সোহেল খান, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান। বরিশাল জেলা পশ্চিম সেক্রেটারী মো: সাখাওয়াত হোসেন প্রমূখ ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি বৃন্দ যথাক্রমে গোলাম মহিউদ্দিন সেলিম, অধ্যাপক মনিরুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, আলআমিন সবুজ, মোঃ জামাল উদ্দিন, মো:আজম খান, মোঃআলআমিন, হাফেজ আব্দুল আলিম, অধ্যাপক শহিদুল ইসলাম, মো আজিজুর রহমান, হাফেজ সাজেদুল ইসলাম। বরিশাল মহানগরীর সাবেক সভাপতি মো:নাছির উদ্দিন, মোঃ জাফর ইকবাল।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল অঞ্চল পরিচালক লস্কর মোঃ তসলিম, বরিশাল জেলা পশ্চিম সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, সহ সভাপতি মশিউর রহমান, সেক্রটারী আসাদুজ্জামান সবুজ, বরিশাল জেলা পূর্ব শাখার সভাপতি জহির উদ্দিন ইয়ামিন ও সেক্রেটারী খলিলুর রহমান মিজান ।
এছাড়াও শোক জানিয়েছেন জেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যাপক মোশারেফ হোসেন, মাওলানা আবুল কাশেম জহির, উজিরপুর উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম খান,অর্থ সম্পাদক মাও আলাউদ্দিন, মো খোকন সরদার, পৌরসভা আমীর মোঃ তরিকুল ইসলাম, বানারীপাড়া সেক্রেটারী হাফেজ সৈয়দ মোজাম্মেল হোসেন মোকাম্মেল, কাওছার হোসাইন, আগৈলঝাড়া সেক্রটারী মোঃইমাম হোসেন।
উল্লেখ্য গত ১৯.০৪.২১ ইং তারিখ সোমবার রাত ১১ টায় ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন (২৮ ) ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যায় মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন ।
প্রয়াত এ নেতার নামাজে জানাজা ২০/০৪/২০২১ ইং সকাল ৯:০০ টায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলামের ইমামতিতে এ জানাজায় অংশগ্রহন করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাঃ বাবর, পশ্চিম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সেক্রেটারি হাফেজ কাওসার হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোশাররফ হোসাইন, মাওলানা আবুল কাশেম জহির, উপজেলা আমীরবৃন্দ উজিরপুর মাওলানা আবদুল খালেক, বানারীপাড়া অধ্যাপক মোঃ শাহাদাত, হোসেন, আগৈলঝাড়া মাওলানা গিয়াস উদ্দিন , গৌরনদী উপজেলা সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান অলিদ, এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, এ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, এ্যাডভোকেট সাইদুল ইসলাম,বরিশাল মহানগর সভাপতি আবদুল্লাহ আল নোমান, সেক্রেটারী মোঃ শাহজালাল, বরিশাল পশ্চিম জেলা সেক্রেটারি শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অধিকাংশ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা পশ্চিমের অধিকাংশ সাবেক জেলা সভাপতিগন উপস্থিত থেকে চোখের পানিতে বিদায় জানিয়েছেন প্রিয় রাজনৈতিক সহকর্মীকে।
এছাড়াও এলাকাবাসী, বিএনপি, আওয়ামীলীগসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিল । পরবর্তীতে ২য় আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয় যাতে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের ইমামতিতে অসংখ্য নেতাকর্মী অংশগ্রহন করেন ।