গত দুদিনের তুলনায় লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় লোক সমাগম কম। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে ঘুরে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো, এছাড়া আজও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে বিএমপি। প্রতিটি বাহন চেক করে তারপর যাওয়ার অনুমতি মিলছে। এছাড়া বিএমপির পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয় ।
তবে সাপ্তাহিক চুটির দিন হওয়ায় বাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে। বাজারে উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অলিগলিতে ব্যাটারী চালিত রিকসাও চলতে দেখা গেছে ।

