শিরোনাম

আলেম ওলামাদের অযথা হয়রানি বন্ধ করুন -পীর সাহেব চরমোনাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

পবিত্র রমাযান মাসে আলেম-ওলামাদের অযথা হয়রানী করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বেনামে করা মামলায় ওলামায়ে কেরামকে না জড়িয়ে প্রকৃত দোষীদেও খুঁজে বের করার দাবি জানান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ইতোমধ্যে অনেক নিরীহ নিরাপরাধ আলেম-ওলামাদের গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। অনেকে তারাবীহ নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। পীর সাহেব চরমোনাই নিরীহ আলেম, মসজিদের ইমাম, খতীব এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন জেলা ও থানা নেতৃবৃন্দকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে গ্রেফতারকৃত ওলামায়ে কেরাম ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির মহাসম্মানিত মাহে রমাযান। তিনি বলেন, রমাযানে সিয়াম সাধনা করে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে যে সকল মুসল্লি মসজিদে যাবেন তাদের সাথে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রোজাদার মুসল্লিদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং অসম্মান না করতে প্রশাসনের প্রতি দাবি জানান।