শিরোনাম

দক্ষিনাঞ্চলের বিখ্যাত কবিরাজ হোসেন মোল্লা আর নেই

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
”মৃত্যুর পরেও যদি
মানুষের উপকার করা যায়,
কবর না দিয়ে মোরে
পাঠিয়ে দিও চিকিৎসা মহাবিদ্যালয় ।”
কবিরাজী চিকিৎসার বিস্ময় ও মানবসেবার অনন্য নিদর্শন, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত, চিকিৎসা মহাবিদ্যালয়ে মরোনোত্তর দেহ দানকারী, দক্ষিণ বাংলার কৃতি সন্তান হোসেন মোল্লা আর নেই । দক্ষিনাঞ্চলের এ কৃতি সন্তান আজ সকাল ৬.৪০ মিনিটে জয়শ্রীর তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০  বছর ।
কবিরাজী চিকিৎসা সেবায় অপরিসীম অবদানের পাশাপাশি তার উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের সেলসম্যান হিসেবে কয়েক শত  দরিদ্র-প্রতিবন্ধী মানুষকে কাজে লাগানো ও তাদেরকে স্বাবলম্বী করে দেয়ার মতো এমন ইউনিক ও যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একে একে তার গবেষনার ফসল হিসেবে শুধুমাত্র গাছ-গাছরা আর প্রকৃতির সহায়তায় তিনি তৈরী করেছেন বহুসংখ্যক প্রোডাক্ট যাহা আজ সারাদেশ ছুয়ে বিশ্ব বাজারেও রপ্তান হচ্ছে । এ ছাড়াও তিনি কবিরাজী চিকিৎসায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন যাহা দক্ষিনাঞ্চল বাসীসহ কবিরাজী চিকিৎসায় রাখছে অনন্য অবদান ।
চিকিৎসা সেবায় তার এ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক স্বর্নপদকসহ তিনি পেয়েছেন দেশ বিদেশের অসংখ্য পদক ।
বরিশালের উজিরপুরের এ কৃতি সন্তানের মৃত্যুতে কবিরাজী চিকিৎসা জগতে এক শোকের ছায়া নেমে আসে ।
আজ দুপুর ২ টায় মরহুমের নামাজে জানাযা জয়শ্রীস্থ তার বাসভবন এলাকায় অনুষ্ঠিত হইবে ।