শিরোনাম

করোনা আক্রান্ত হয়ে বাবুগঞ্জে একজনের মৃত্যু

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মোঃ আবদুল খালেক(৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে । আজ মঙ্গলবার ১১ টায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মোঃ আবদুল খালেক কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ( ৫ নং ওয়ার্ড) সৈয়দ আলী বেপারীর ছেলে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবাস সরকার জানান যে, মোঃ আবদুল খালেক সর্দি-জ্বর ও পাতলা পায়খানা জনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি করোনা ভাইরাসে সংক্রামিত কিনা তা নির্ণয় করার জন্য এন্টিজেন টেস্ট করা হয় এবং এন্টিজেন টেস্ট এ ফলাফল পজেটিভ পাওয়া যায়। ইতোমধ্যে মোঃ আবদুল খালেক মৃত্যুবরণ করেন। মোঃ আবদুল খালেক এর সাথে থাকা পরিবারের সদস্যবৃন্দ করোনা ভাইরাসে সংক্রামিত কিনা তা নির্ণয় করার জন্য তাৎক্ষণিক এন্টিজেন পরীক্ষা করা হলে তাদের ফলাফল নেগেটিভ পাওয়া যায়। তাদের ফলাফল আরও সুনির্দিষ্ট ও নির্ভুল পাওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম জানান,
মৃত মোঃ আবদুল খালেক এর দাফনের জন্য তার পুত্র মোঃ শাহীন বেপারী এর সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান বিষয়টি তদারক করছেন।