শিরোনাম
মোর্শেদ খান> আসন্ন ইউপি নির্বাচন ২০২১, বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়নে নিয়মিত গনসংযোগ এর অংশ হিসেবে আজ ৯নং ওয়ার্ড এ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোঃ গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে একটি ওয়ার্ড পরিচালনা কমিটি গঠন করা হয়। বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের অহংকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী (হাতুড়ি মার্কা) জনাব মোঃ রকিবুল হাসান খান রনি এ সময় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

এসময় অন্যন্যের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা ও বাবুগঞ্জ উপজেলা কমিটির সদস্য কমরেড খলিলুর রহমান, ওয়ার্কার্স পার্টির দেহেরগতি ইউনিয়ন সভাপতি কমরেড মতিউর রহমান মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার, ছাত্র নেতা সুজন আহমেদ, ছাত্র নেতা সুমন আকন জুয়েলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।