শিরোনাম

দেহেরগতি ৮নং ওয়ার্ডের অসম্পূর্ণ কাজ করতেই পূনরায় নির্বাচিত হতে চান সেকান্দার আলী হাওলাদার

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ২১, ২০২১ ১:০১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগনের অধিকার রক্ষায় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পূনরায় নির্বাচিত হতে চান মো: সেকান্দার আলী হাওলাদার।

মঙ্গলবার সকালে দেহেরগতি রিটার্নিং কর্মকর্তা মো: মাহমুল হাসিব এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন দেহেরগতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান নির্বাচিত ইউপি সদস্য ও বর্তমান প্রার্থী সেকান্দার হাওলাদার।

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে ৮ নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল বানানোসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করব। এ সময় এলাকাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে পূনরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার সূযোগ প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।

তিনি আরও বলেন ভালো কাজ করতে হলে অনেক প্রতিকুল পরিবেশ সামাল দিতে হয়। আসন্ন নির্বাচনে আবারো মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলাম ও ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষনা করেন। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
৮ নং ওয়ার্ডের ভোটারদের এবং সকলের দোয়া সহযোগিতা ও মুল্যবান ভোট কামনা করছি।