শিরোনাম

বিএনপি নেতা সেলিমা রহমান করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আপার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে গতকাল রাতে। তাকে ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে

তিনি আরও বলেন, সেলিমা রহমান তার সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।