শিরোনাম

ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বরিশালে একজন গ্রেপ্তার

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বরিশালে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

জেলার মেহেন্দীগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তারা ২৭ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তার বাড়ি উপজেলার পাতারহাট বন্দর এলাকায়।

ওসি বলেন, “সোমবার রাতে  ওই ব্যক্তি ফেইসবুকে মহানবী হজরত মোহাম্মদ (স.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। স্থানীয়দের প্রতিবাদের মুখে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয়রা তার বাবাকে আটক করে পুলিশে দেয়। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।”

তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের  প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ ঘটনায় মঙ্গলবার  জোহরের নামাজের পর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে অনেকে।