শিরোনাম
পটুয়াখালীর বাউফল উপজেলা ও বাউফল পৌরসভা শাখা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করেন।
বাউফল উপজেলা যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে সাইফুল ইসলাম ওরফে জসিমকে। ১ নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে মশিউর রহমান ওরফে পলাশকে ও সদস্য সচিব করা হয়েছে মো. বশির আহম্মেদকে।
বাউফল পৌরসভা শাখা যুবদলের দুই সদস্যের আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. অলিউল ইসলামকে ও ১ নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে মামুন হোসেন খানকে।