শিরোনাম
বরগুনার আমতলীতে রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে
বিনামূল্যে করোনার টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয় কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ ও মো.
মিজানুর রহমান মিল্টন খানের শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে টিক প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সাবেক মেয়র ও
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. নাজমুল আহসান নাননু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না
আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধাসহ হাসপাতালের চিকিৎসক
ও সেবিকারা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শংকর প্রশাদ অধিকারী মুঠেফোনে জানান, আমতলী ও
তালতলী উপজেলায় ৭হাজার ২ শ’ ৮০ ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে। ৬০ ব্যাক্তি করোনা প্রতিরোধে টিকা
গ্রহনের জন্য রেজিষ্টেশন করেছে। তিনি আরো জানান, আরো বেশী নিবন্ধনের জন্য বিভিন্ন এলাকায় মাইকিংএর
মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে।