শিরোনাম

আমি কথায় নয়, কাজে বিশ্বাসী: পানি সম্পদ প্রতিমন্ত্রী

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, আমি লম্বা বক্তৃতা দেই না, কারণ আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। সংক্ষেপ করে কাজের কথা বলি। কারণ আমি সেইরকম রাজনীতিবিদও না , আমি বঙ্গবন্ধুর সময়ে ছয়দফা আন্দোলন করেছি, ওনার ডাকে আমি সেনাবাহিনীতে গিয়েছিলাম। তারপরে দীর্ঘসময় সেনাবাহিনীতে চাকুরি করার পর অবসর গ্রহন করি।

আজ শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতররণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন, প্রকল্প পাশ করিয়ে আনতে সময় লাগে। সংসদ সদস্য হয়েছে মাত্র ২ বছর, চরবাড়িয়ার যে সব সমস্যার কথা বলা হয়েছে সেগুলোর সমাধান করা হবে, একটু সময় দিন। আমার ওপর আস্থা রাখুন, কমিটমেন্ট করা সব কাজই করবো। বিগত ২০ বছর বিএনপির যিনি সংসদ সদস্য ছিলেন, তিনি কোন কাজই করেননি। যার জন্য আপনাদের এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, চরবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইতালি শহিদ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।