শিরোনাম

বরিশালে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছেন দক্ষিণ জেলা বিএনপি। আজ সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোড বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, দক্ষিন জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ খান বাবলু,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান এবং আফরোজা খানম নাসরিন। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দোয়া মোনাজাতের পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের মোয়াজ্জেম।