শিরোনাম

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ নিয়োগের দাবী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর সরকারিকরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটির সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হওয়ার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে শাহিদুর রহমান মজুমদার কে। এরপরে ২০২০ সালের ১৯ জুলাই ৪০ জন শিক্ষক-কর্মচারী কে শিক্ষা মন্ত্রণালয় এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করেন কিন্তু অধ্যক্ষ হিসেবে শাহিদুর রহমান মজুমদার কে পদায়ন করা হয়নি, এমনকি তাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করার কোনো বিধান ও নেই। কারণ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের জন্য একজন বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় শাহিদুর রহমান মজুমদার কে প্রত্যাহার না করার কারণে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। দ্রুত এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন অভিভাবক মহল ও শিক্ষকমন্ডলী।