শিরোনাম
বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ
ভাবে অভিযান চালিয়ে পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় ৪ চাল
ব্যবসায়ীকে ৮ হাজার টাকা করে মোট ৩২০০০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা
প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ধেসঢ়;্রট ও ভ্রাম্যমান আদালতের বিচারক নিশাত তামান্না পাট
অধিদপ্তরের পাট মান উন্নয়ন সহকারী,মো জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা প্রশসানের
কর্মকর্তা কর্মচারী ও পাট সমš^য়কের কার্যালয়, বরিশালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমতলীর পায়রা নদীতে বিশেষ কম্বিং অপারেশন
৬ টি বেহুন্দি ৪ টি অন্যান্যসহ ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীর পায়রা নদীতে অবৈধ জাল অপসারনে বিশেষ কম্বিং
অপারেশন চালিয়েছেন আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর । বিশেষ কম্বিং অপারেশনে ৬
টি বেহুন্দি ৪ টি অন্যান্য জাল এবং ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত তামান্নার নেতৃত্বে পায়রা নদীতে
অভিযান চালিয়ে ৬ টি বেহুন্দি ৪ টি অন্যান্য জাল এবং ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
করেন।
আমতলী উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার মুঠোফেনে
জানান, জব্দকৃত জাল নদী তীরে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য অফিসের
ক্ষেত্র সহকারী জগদিস চন্দ্র বসু, আমতলী থানা পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা
উপস্থিত ছিলেন।