শিরোনাম

উজিরপুরে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখম

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রভাবশালী প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়- উপজেলার ধামসর গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের পাশ্ববর্তী মাদার্শী গ্রামের হবিব হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৮ জানুয়ারী রাত ৮টায় হাবিবুর রহমান হাওলাদারের ছেলে আমিনুল রশিদ(৩৫) মসজিদে নামাজ শেষে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ হবিব হাওলাদারের ছেলে মেহেদী হাসান(৩২), মুরাদ হাওলাদার(২৫),মৃত আকবর আলি হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার(৪৫), হায়দার আলি হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার(১৮) মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে আমিনুল রশিদের ঘাড় ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থল আসার টের পেয়ে প্রতিপক্ষরা নগদ ২৭ হাজার টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পরবর্তীতিতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে সটকে পড়ে। আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

আহত আমিনুল রশিদ জানান, আমাদের ভোগদখলীয় জমি থেকে উৎখাত করার জন্য ওই প্রভাবশালী ভুমিদস্যু সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শেষ সম্বল ভিটে-মাটি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। হুমকির মুখে আমাদের পরিবারের সকলকে প্রতিনিয়িত আতঙ্কে থাকতে হচ্ছে। অভিযুক্তদের মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এব্যাপারে আহত’র ভাই মনিরুজ্জামান হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই প্রভাবশালী হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।