শিরোনাম

বরিশাল নগরীতে তিন লাখ টাকার জাল নোটসহ আটক ১

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালে জাল টাকা সহ হাবিবুর রহমান হাবিব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে বরিশাল নগরীর মহাশ্মশানের পাশ থেকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মোতালেব মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবকে আটকের পর তার কাছ থেকে দুইটি কাগজের প্যাকেটের মধ্যে থেকে ১ হাজার টাকার দুইটি এবং ৫শত টাকার দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। যাতে তিন লক্ষ টাকার জাল নোট রয়েছে।

আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।