শিরোনাম
বরিশালে নব নিযুক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেছেন, মহামারি করোনাভাইরাসে আমাদের প্রধানমন্ত্রী প্রথম ধাপে কঠোরভাবে দায়ীত্ব পালনে দেশের মানুষকে সচেতন করার জন্য সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে।
বর্তমানে এখন করোনা দ্বিতীয় ধাপে পড়েছে তাই আমাদের সকলকে একটু সচেতন হয়ে চলা ফেরার মাধ্যমে নিয়মিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার আহবান জানান তিনি।
এতে করে আপনি ভাল থাকবেন অন্যকেও ভাল রাখার সহযোগীতা করবেন। ইতি পূর্বে আমাদের সাবেক জেলা প্রশাসক সুনামের সহিত আপনাদের পাশে ছিল আজকের পর থেকে আমি ও আমার জেলা প্রশাসনের সকলস্তরের কর্মকর্তারা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
আজ বৃহস্পতিবার (০৭) জানুয়ারী সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে সংক্ষিপ্ত পথা সভা করে পর্যায়ক্রমে নিজ হাতে বিভিন্ন পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ফ্রি-বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রশাসন দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) রাজিব আহমেদ, সহকারী কমিশনার শুব্রত কুমার দাস প্রমুখ।
পরে জেলা প্রশাসক ঘুড়ে ঘুড়ে নগরীর নতুন বাজার, কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথা এলাকায় মাস্ক বিতরন করেন।
নগরীর চারটি স্পটে প্রায় দ্ইু হাজারের মত মাস্ক জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিনে বিতরন করেন বলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার শুব্রত কুমার দাস।