শিরোনাম

বছর জুড়ে করোনায় আক্রান্ত মহানগরের ৩০৮ পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ ১:০৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

মহামারী করোনার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মহানগর পুলিশের (বিএমপি) বিভিন্ন পদমর্যাদার ৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এখনও চিকিৎসাধীন আছেন ১ জন। তবে বিএমপির কোন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। গতকাল বুধবার সহকারী পুলিশ কমিশনার ষ্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। জানাগেছে, বুধবার পর্যন্ত ৩০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার ১ জন, উপ-পুলিশ কমিশনার ২ জন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ১ জন, সহকারী পুলিশ কমিশনার ২ জন, ইন্সপেক্টর ২৩ জন। এছাড়াও স্বশস্ত্র ১২, নিরস্ত্র ১১ জন মোট এসআই ৩৫ জন। এদের মধ্যে পুরুষ ৩২জন, নারী ৩ জন। এএসআই ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ৪জন, এটিএসআই ৪ জন, নায়েক ১৭ জন, কনস্টেবল ১৭০ জন। এদের মধ্যে নারী ১২ জন এবং সিভিল ষ্টাফ ২ জন। আরও জানা গেছে, করোনাকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনেক মানবিক আচরণ করেছেন। আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত নিয়ে সেবা দিয়েছেন। অনেক আক্রান্ত পরিবারের ঘরে খাওয়ার পৌঁছে দিয়েছেন।
এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন পুলিশ সদস্যরা। এখানেও থেমে থাকেননি তারা। বিএমপির ২৩ পুলিশ কর্মকর্তা ও সদস্য সুস্থ হয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দিয়েছেন।