শিরোনাম

বরিশালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কম্বল বিতরণ অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০ ৯:২৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি মাস্টার মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মু.জাফর ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বরিশাল অঞ্চল পরিচালক লস্কর মুহাম্মদ তসলিম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করে যাচ্ছি, আপনারাও সমাজের গরীব মেহেনতী মানুষ গুলোর পাশে দাড়ান, যাতে করে এই প্রচণ্ড শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরীর সহ-সাধারন সম্পাদকঃ মাহমুদ হাসান কামাল, বিমান বন্দর থানা সভাপতি সাবের আহমেদ, শ্রমিকনেতা জাকির হোসেন, আঃ গাফ্ফার, ইব্রাহীম খলিল মিরাজ, ইমরান হাসান প্রমুখ নেতৃবৃন্দ।