শিরোনাম

বাবুগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০ ১১:৪৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল আন্দোলন মুখী ও গতিশীল করার লক্ষে দেশব্যাপী কর্মী সভা করার নির্দেশনা বাস্তবায়নের অংশ  হিসেবে শনিবার ২৬ শে ডিসেম্বর বিকাল ৩.০০ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মোঃ মহাসিন হোসেন ও যুবদলনেতা মিলন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি ও বরিশাল বিভাগীয় কর্মী সভা বাস্তবায়ন কমিটির  প্রধান সমন্বয়কারী মোনায়েম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি ও বরিশাল মহানগর সভাপতি  আকতারুজ্জামান শামিম, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইসরাত হোসেন কচি তালুকদার,  উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স,  যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান, বরিশাল জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, সিনিয়র সহ সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা শামীম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু,

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদল নেতা আরিফুর রহমান শিমুল শিকদার, হাসান মাহমুদ বরকত বিশ্বাস,  নাসির উদ্দীন খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি
বাবুগঞ্জ উপজেলা যুবদল নেতা রতন তালুকদার, মোস্তাফিজুর রহমান টুলু, হুমায়ুন কবির, আক্তার হোসেন রতন, জাকির হোসেন বাচ্চু মৃধা, মোঃ রিয়াজ হোসেন, নাসির উদ্দিন সাগর, কামরুল হাসান পলাশ, মোঃ ফারুক হোসেন মোল্লা, মোঃ জামাল হোসেন, শাহজুল ইসলাম, এবায়দুল হক, মোঃ জুয়েল, মোঃ আজিজুল হক, মনিরুজ্জামান সৌরভ, আরিফুর রহমান ইরান, মোঃ পারভেজ খান, আরিফুর রহমান রবিন।

কর্মী সভার শুরুতেই কেন্দ্রীয় যুবদল নেতারা বক্তব্যে সকল নেতাকর্মীদের উদেশ্যে বলেন, আমাদের লক্ষ্য হলো যুগপৎ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মুক্ত করাসহ সরকারের সকল জুলুম ও নির্যাতনের ঐক্যবদ্ধ জবাব দেওয়া।