শিরোনাম

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ (মেম্বর) দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুন হাট নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট নামক স্থানে দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহিন হোসেন (৪৫) এবং রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার পুত্র কলেজ ছাত্র রায়হান (১৭) মোটরসাইকেলযোগে নতুন হাটের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নতুন হাট পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে আসা ইউপি সদস্য শাহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে বুধবার সকালে আহত ইউপি সদস্য মো. শাহিন হোসেন ও কলেজছাত্র মো. রায়হান মৃত্যুবরণ করেন।