শিরোনাম

শিবিরের নতুন সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনটির সদস্য সম্মেলনের মাধ্যমে ২০২৬ মেয়াদের জন্য তাকে নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।