শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট জনাব সাদিক কায়েম।
আজ (মঙ্গলবার) সকালে তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার নিজ গ্রামে শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ভিপি আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি জনাব আকবর হোসেন, শহীদের পিতা মোঃ জাকির হোসেন, ছাত্রশিবির বরিশাল জেলা প্রচার ও সাহিত্য সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং বাবুগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ সৌরভ সরদারসহ স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।