শিরোনাম
বরিশাল-৪ আসনের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার (২৪ অক্টোবর) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও ইউনিয়নের মধ্য ভংগা মোল্লা বাড়ী জামে মসজিদে জুম’আর নামাজের পূর্বে আলোচনা করেন তিনি।
জুম’আ র্পূ্ব আলোচনায় মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং মানুষের জীবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ীই পরিচালিত হওয়া উচিত। মানবসৃষ্ট মতবাদ ও আইন মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে না। আজকের সমাজে যে অন্যায়, দুর্নীতি, অবিচার ও অস্থিরতা বিরাজ করছে, তার মূল কারণ হলো- আল্লাহর বিধান থেকে বিচ্যুতি। আমাদেরকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রজীবনের সর্বস্তরে কোরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। তবেই সমাজে ন্যায়, সুবিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, হিজলা উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, কাজিরহাট থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান, বরিশালস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট ফোরামের আহবায়ক মোঃ সালেহ উদ্দীন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও কাজিরহাট থানা সেক্রেটারী মাওলানা রেজাউল করিম, জামায়াতের কাজিরহাট থানা কর্মপরিষদ সদস্য মাওলানা রাকিবুল হাসান ও মোঃ জামাল উদ্দিন, বড়জালিয়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা গাজী ইব্রাহীম, আন্ধারমানিক ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল ইসলাম ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আরমান হোসেন প্রমুখ।
এছাড়াও থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।