শিরোনাম

তত্ত্বাবধায়ক ফিরলেও আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অ্যাডভোকেট শিশির মনির

দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। এখন তো কোনো সংসদ নেই, সেটি ভেঙে গেছে এক বছরেরও বেশি সময় আগে। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এ ছাড়া আরও কিছু সাংবিধানিক জটিলতা রয়েছে। তাই সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে তা বাস্তবায়ন সম্ভব নয়।

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে শুনানি শুরু হয়। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট শিশির মনির।