শিরোনাম

বরিশাল বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা দিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা এ ঘেরাও কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে বিএম কলেজ। ছাত্রসংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু গত ২৪ বছর ধরে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্রসংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকারের আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু।

তাদের অভিযোগ, নির্বাচনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা।

বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ছাত্রসংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে কমিটি করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।