শিরোনাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেন্দিগঞ্জ উপজেলা পূর্ব থানার আওতাধীন উলানিয়া মুজাফফর খান ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সোহেল রানা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও বরিশাল জেলার সংগ্রামী আমির মাওলানা অধ্যাপক আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আকবর হোসেন, সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ, ডা. শফিকুল ইসলাম ফারাবী (MBBS), মেডিকেল অফিসার, মেহেন্দিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং দপ্তর সম্পাদক হাফেজ আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, এবং কলেজ শাখার সভাপতি জিহাদ হোসেন।
অনুষ্ঠানে চন্দ্রদ্বীপ শিল্পগোষ্ঠী, মেহেন্দিগঞ্জ শাখা কর্তৃক মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশনা করা হয়।
পরিশেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।