শিরোনাম
ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরোত্তর শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান-২০২৫ বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট বিকেল ৪ টায় জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী শিক্ষকদের বিদয়াী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ৩১ আগষ্টের মধ্যে সকলকে রেজিষ্ট্রেশন করতে হবে। অনুষ্ঠানে দুটি সেশন থাকবে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আলোচনা, স্মৃতি চারন ও শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। ২য় সেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হবে।