শিরোনাম

একজন সফল ও জনবান্ধব ইউএনও ফারুক আহমেদ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

কজন সফল ও জনবান্ধব ইউএনও ফারুক আহমেদ। ফারুক আহমেদ ৩৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি অফিসার পদে যোগদান করেন।

২০২৪ সালের ১ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ।
এর আগে তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার ইউএনও হিসেবে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।
বাবুগঞ্জে যোগদানের পর থেকে উপজেলা প্রশাসন সামলানোর পাশাপাশি উপজেলা পরিষদের  ও বর্তমানে  বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন তিনি।

স্বগৌরবে তারুণ্যেদীপ্ত হয়ে কাজ শুরু করেন প্রচার বিমুখ এ উপজেলা নির্বাহী অফিসার। সরকারী নানামূখি সেবাসমূহকে সর্বাত্মক স্বচ্ছতার সাথে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি এ উপজেলায় যোগদানের পর তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র।

উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধন, আগত সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিতকরণ, উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম দক্ষতার সঙ্গে তদারকি, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে চলার পথ ও দৃষ্টিনন্দন বিভিন্ন কাজও করেছেন তিনি। এছারা তিনি নিজ উদ্দোগে দেহেরগতি তহবিল অফিস সংলগ্ন জায়গায় করেছেন নতুন মসজিদ।

শীতকালে উপজেলার বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন,এসময় উপজেলার বেঁদে পল্লী, গ্রাম পুলিশ, উপজেলার বিভিন্ন  হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানায় ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ আশপাশের এলাকায় ইউএনও নিজে গিয়ে শীতবস্ত্র অসহায়দের হাতে তুলে দেন।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন সময় পরিদর্শন করে। বাবুগঞ্জে জুলাই  শহীদ পরিবারকে টিউবওয়েল,শহীদের কবরের পাশে সোলার লাইট স্থাপন, কবরস্থান পাকা করন সহ সহিদএর  পরিবারের সার্বিক খোঁজ খবর রাখেন তিনি।
ইতিমধ্যে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাছাড়া সুবিধাবঞ্চিত মানুষের সেবা, সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উপজেলার যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় রয়েছেন সোচ্চার।

অপরদিকে জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সৎ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইউএনও’র এসব সাফল্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে
বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সবলেন,‘সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা এবং মানবসেবক হিসেবে ইউএনও স্যার অসাধারণ একজন মানুষ। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পেশাদারিত্বের সাথে তিনি সঠিক ভাবে পালন করেছেন। তার ভালোবাসা এবং সততায় বাবুগঞ্জের আপামর জনসাধারণ মুগ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ  বলেন,
ডিসি মহোদয়ের দিকনির্দেশনায় আমি চেষ্টা করেছি সরকারের সকল কর্মকাণ্ড সুন্দরভাবে পালন করার। একই সাথে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার।
বাবুগঞ্জ উপজেলা একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এটি আমার নৈতিক দায়িত্ব।  সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বাবুগঞ্জ উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আমি আমার কর্মধারা অব্যাহত রাখতে পারব বলে আশা করি।