শিরোনাম
বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সদস্য ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ আমিনুল ইসলাম উজ্জ্বলকে দেখতে ছুটে গেলেন দেহের গতি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (৩০ জুন) বিকেলে দেহের গতি ইউনিয়নের রাহুত কাঠি বন্দরস্থ অসুস্থ যুবদল নেতা আমিনুল ইসলাম উজ্জল এর বোনের বাসভবনে যান বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।
এসময়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জামাল হোসেন, কামাল হোসেন, দেহের গতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লা, তুহিন সিকদার, সাইদুল ইসলাম মোল্লা, সদস্য রিয়াজ আহমেদ,এইচএম সোহাগ, লালন আকন,মোহাম্মদ ইমাম হোসেন, মেহেদী হাসান সোহাগ, স্বপন আকন, সাইফুল ইসলাম,সহ যুবদলের নেতৃবৃন্দ।