শিরোনাম

ভোলা শহর শাখা ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফারহান হাসান বোরহান উদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ঈদের আনন্দকে ভাগাভাগি করতে, ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করতে  সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে ভোলা শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

ভোলা শহর শাখা সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় ও শহর শাখা সভাপতি আব্দুল্লাহ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর  আমীর মাস্টার মোঃ জাকির হোসেন ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ ও ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যথাক্রমে অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা ফজলুল করিম ও জামায়াত নেতা নিজামুল হক নাঈম । এছাড়াও  ভোলা শহর ও জেলা শাখা শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক,  সাংস্কৃতিক ও পেশাজীবি  ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ আয়োজন প্রমাণ করেছে—সময় বদলায়, প্রজন্ম আসে যায়, কিন্তু ইসলামী আন্দোলনের মজবুত বন্ধন চিরকালই অবিচল। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে, আগামী দিনের লক্ষ্যপূরণে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমোদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে ।