শিরোনাম

বাবুগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ই জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক চান, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুল রহমান নান্টু, উত্তর জেলা বিএনপির ১নং সদস্য ও মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান এবং বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার।
অনুষ্ঠানে বেগম সেলিমা রহমান ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। বাবুগঞ্জ ও মুলাদীর সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। আয়োজক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিক—এই কামনাই করি।”