শিরোনাম

চার দাবিতে বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নারী সংস্কার কমিশন বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ শুরু হয়। হেফাজতের ঢাকা মহানগর শাখার আয়োজনে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ থেকে হেফাজতের পক্ষ থেকে যে চারটি দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল; শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা; হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার; ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ‘গণহত্যা’ বন্ধ করা।

এদিকে, একই দিন কাশ্মির, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ নামের আরেকটি সংগঠন।