শিরোনাম
প্রমিজ গ্রুপের পরিচালক, রেনেসাঁ ফাউন্ডেশনের শুভাকাঙ্খী, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা মো: রিয়াজুল হক রনির পিতা মো: সিরাজুল ইসলাম আকন বাংলাদেশ সময় আজ সকাল ৯ টায় সৌদী আরবে নিজ বাসায় ইন্তেকাল করেন । মরহুমের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ইদিলকাঠী গ্রামে । প্রবাসে থাকায় পরিবারের সদস্যদের থেকে তিনি দীর্ঘদিন দূরে ছিলেন, তাই পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম । তাহার মৃত্যুর সংবাদ শুনে বরিশালস্থ বাসায় ছুটে যান প্রমিজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু, ম্যানেজিং ডাইরেক্টর মূ. সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, রেনেসাঁ ফাউন্ডেশনের অন্যতম সদস্য এম. ছানাউল্লাহ মাহমুদ, ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের তাহার সহকর্মী কর্মকর্তাবৃন্দ ।
উপস্থিত শুভাকাঙ্খীবৃন্দ মরহুমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও পরিবারের সকল সদস্যদের শোক সইবার জন্য দোয়া কামনা করেন । উল্লেখ্য মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে , স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।
আরো উল্লেখ্য মরহুম জীবিত থাকাকালীন সৌদী আরবে তার মৃত্যু হলে জান্নাতুল বাকীতে দাফনের জন্য অসিয়ত করে যান, তাই তাহার লাশ দেশে আনা ও জানাজার ব্যাপারে পারিবারিক সিদ্ধান্ত এখনো জানা যায়নি ।