শিরোনাম

বাবুগঞ্জে পরীক্ষার্থীদের  মাঝে ছাত্রদলের  জুস ও কেক বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশায় বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোঃ আজিজুল হক এর নেতৃত্বে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কেক ও জুস বিতরণ করা হয়েছে।

রবিবার  (২৭ এপ্রিল) দুপুরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কেক ও জুস বিতরণ করেন
বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোঃ আজিজুল হক।
ছাত্রদল নেতার  এমন উদ্যোগে প্রশংসা করেছেন অভিভাবকরা।  ছাত্রদল নেতার ব্যতিক্রম উদ্যোগ প্রশংসার দাবিদার। ছাত্রদলের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান ।

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ  থানা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আ. ন.ম. আঃ হালিম , ছাত্রনেতা অলিদ সিকদার, শাকিল হোসেন, হৃদয় সিকদার, সালমান, আনান সিকদার, সাহাবাজ আলম সাকি, মুন্না, তৌফিক হোসেন, তানভীর আহমেদ, মারুফ হোসেন, ফয়সাল, ইমাম হোসেন প্রমুখ।