শিরোনাম
বরিশাল বাবুগঞ্জে গভীর রাতে বসতঘর ভাঙচুর করে প্রভাবশালীরা জমি দখলের পাঁয়তারা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামের মৃত গোলাম মোস্তফা খান নদী ভাঙলে বাড়িঘর বিলীন হওয়ার পরে রাজকর গ্রামের খান বড়ি সংলগ্ন সরকারি জমিতে ৩০ বছর ধরে ভোগদখল করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ভূমিহীন হিসেবে বসবাসকৃত ঘর সহ ১৭ শতাংশ জমি বন্দোবস্ত পায়।
যাহার বন্দোবস্তকৃত কেস নং-৬৪/বি, ২০২১-২০২২, রেজিস্ট্রিকৃত কবুলিয়ত দলিল নং- ৮৪২, খতিয়ান নং-১০৪২, জে, এল, নং-৫৪, এবং দাগ নং-২৬১৫।
তাই ধারাবাহিকত ২৩শে এপ্রিল ওই জমিতে কুদৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু প্রভাবশালী
নূর মোহাম্মদ খান (মামুন) (৪৫), পিতা: মৃত, গোলাম আবু খান, (২) গোলাম ময়তুজাফিরোজ খান, পিতা: মৃত, গোলাম আবু খান, (৩) নিনা বেগম, পিতা: মৃত, গোলাম আবু খান, (৪) তাসিন খান, পিতা: নূর মোহাম্মদ খান (মামুন), সহ ২০-২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে কোহিনুর বেগমের
বসতঘর ভাঙচুর করে তার বাড়ির জমিতে জোরপূর্ব ঘর উত্তোলন করে এমনকি তাদের এলাকা ছাড়া করে জমি দখল করে নেবে বলে হুমকি দেয়।
পরে রহমতপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন শিকদার ও বাবুগঞ্জ থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তাদের জোরপূর্বক উঠানো ঘর সড়িয়ে ফেলে। এতে ওই সন্ত্রাসী বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে কোহিনুর বেগমের ছেলেদের বসত বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ও হত্যার হুমকি দিয়ে আসছে।
শনিবার সরেজমিন গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাম মোস্তফা খান নদী ভাঙলে বাড়িঘর যাওয়ার পরে রাজকর গ্রামের খান বাড়ি সংলগ্ন জমিতে ৩০ বছর ধরে ভোগদখল করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।তার মৃত্যুর পরে তার স্ত্রী কহিনুর বেগম ছেলে মেয়ে দেরকে নিয়ে দীর্ঘদিন ওই জমি ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ করে কিছুদিন থেকে ওই জমি দখলে নেয়ার পায় তারা চালায় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ। বর্তমানে কহিনুর বেগম পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।
এ ঘটনায় ভুক্তভোগী কোহিনুর বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রভাব খাটিয়ে কেউ অন্যের জমি দখল করতে পারবে না। তদন্তসাপেক্ষে ন্যায়ের পক্ষে আইনি সহায়তা দেওয়া হবে।