শিরোনাম

বাবুগঞ্জে রাতের আঁধারে জমির মিষ্টি আলু নিয়ে গেছে দুর্বৃত্তরা 

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

চাদপাশা ইউনিয়নের বকশিশার গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে রাতের আঁধারে ১১ শতক জমির মিষ্ট আলু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার চাদপাশা ইউনিয়নের বকশিচর গ্রামে সেকেন্দার আলী হাওলাদারের আলুর জমিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে (১৭ এপ্রিল ) সকালে জমিতে গিয়ে দেখা যায় আলুর লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা ।

এ ঘটনার পেছনে প্রতিবেশী মজিবর হাওলাদার গং ও মিরাজ হাওলাদার গং সহ কয়েকজন প্রতিবেশীর জড়িত থাকার বিষয়ে অভিযোগ করছেন ভুক্তভোগী সেকেন্দার আলী হাওলাদার । এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করা হয়েছে।
সেকেন্দার আলী হাওলাদার জানান, সকালে সরজমিনে আমার ক্রায়কৃত সারসী মৌজার২৪৪৮ নং খতিয়ানের ৫২ নং দাগের আলু ক্ষেতে গিয়ে দেখা যায়, উপড়ে ফেলা মিষ্টি আলুর গাছ ও আলু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
তিনি আরো জানান তার প্রতিবেশী সন্ত্রাসী মজিবর হাওলাদার গং ও মিরেজ হাওলাদার গং দের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল ইতিপূর্বে তারা আমাদের উপর আক্রমণ করে হত্যার চেষ্টা করেছিল যার মামলা চলমান আছে। এছাড়া গত কয়েকদিন থেকে আমাদের জমি জোরপূর্বক দখলের পায়তারা চালায় ও আমাদেরকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা ফসলের জমি থেকে আমার আলু নিয়ে গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী সেকেন্দার আলী হাওলাদার বরিশাল এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় তারাও ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।
######