শিরোনাম

আল এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বরিশাল বাবুগঞ্জ উত্তর দেহের গতি গ্রামের অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান আল এহসান ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ ) সকালে উত্তর দেহেরগতি গ্রামের আমেরিকার প্রবাসী অত্র ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সমাজসেবক নেহাল পারভেজ এর নিজ বাড়িতে নিজ উদ্যোগে এসব খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়। খাদ্য সামগ্রির ভিতর রয়েছে। মুরগী, সেমাই, চিনি,দুধ,চাল,মসলা,লবন,তৈল,সাবান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ:জসিম উদ্দিন কালাম,জাহাঙ্গীর তালুকদার,
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হক মাষ্টার ,সদস্য ইউপি সদস্য কবির সরদার , সমাজ সেবক মোঃ তছলিম মিয়া,মোঃ শফিকুল ইসলাম( সাংবাদিক) , মোঃ খবির হাওলাদার ,হাবিবুর রহমান, মোঃ শাকির,প্রমুখ।