শিরোনাম

বাবুগঞ্জে জেলেদের মাঝে গরু বিতরণে অনিয়ম, তোপের মুখে মৎস্য কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, নির্বাচিত সুফলভোগী জেলেদের মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন এর বিরুদ্ধে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় পূর্বের তালিকাভুক্ত ৮০ জন জেলেকে একটি করে গরু বিতরণ জন্য গরু আনা হয়। কিন্তু গরু নিতে আসা অসহায় জেলেরা বলেন আমাদের জন্য ক্রয় করে আনা প্রতিটা গরুর বাছুরের দেড় বছর বয়স ও ৩০ হাজার টাকা দামের কথা থাকলেও আমরা দেখতে পাই ৫ থেকে ৬

মাসের ছোট বাছুর আনা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাছুরগুলো ১০ থেকে ১২ হাজার টাকা দামে ক্রয় করেছে এবং গরুর বাছুর গুলো ছাগলের মত ছোট আকারের দেখতে।
এ ব্যাপারে বিএনপি নেতারা বলেন, যে তালিকা করে গরু দেয়া হচ্ছে সেই তালিকায় ব্যাপক অনিয়ম করা হয়েছে প্রকৃতির জেলেদের বাদ দিয়ে একই পরিবারে একাধিক গরু দেয়া হয়, আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তালিকা নিয়ে আওয়ামী লীগ,পন্থী জেলেদেরকে গরু বিতরণ করেছেন। বিএনপি নেতাদের সাথে এ নিয়ে বাক বিতন্ডতা হয় উপজেলা মৎস্য কর্মকর্তার।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান ফারুক বলেন, বিভিন্ন জেলেরা গরু দেয়ার অনিয়ম কথা জানালে আমরা প্রতিবাদ করি, পরবর্তীতে বিষয়টি সমাধান হয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা,সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুস সালিহীন বলেন,বিএনপি নেতাদের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে, পরবর্তীতে তার সমাধান হয় ও প্রকৃত ছেলেদের মাঝে সঠিকভাবে গরু বিতরণ করা হয়েছে।

 

#########