শিরোনাম

বাবুগঞ্জে উত্তর দেহের গতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে অবস্থিত ৩৪ নং উত্তর দেহের গতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ দিনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) দিনভর বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ খাদিজা খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম আজাদ, খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শামীম মুন্সি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী দাসের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসফিয়া রহমান , ইন্সট্রাক্টর ইউ আর সি হোসনেয়ারা বেগম , সহকারী ইন্সট্রাক্টর মোসাঃ ইসরাত জাহান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ সেবক গোলাম মোস্তফা।আরো উপস্থিত ছিলেন সমাজসেবক বাদল মুন্সী , নয়ন সরদার, তসলিম মিয়া, হানিফ সরদার,সাইফুল ইসলাম শাকির,মাসুম খান,ফুয়াদ মুন্সি, ক্রিয়া পরিচালনা করেন বিদ্যালয় শিক্ষক মোঃ মাহবুব আলম, পবিত্র কুমার বিশ্বাস, রিমা আক্তার, সাখাওয়াত হোসেন, সোনিয়া আফরিন, লোপা দাস, লিমা বেগম।