শিরোনাম

বাংলাদেশের যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায় : অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যাসহ দেশের যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়ায় তার নিজ বাড়িতে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

বরিশাল সদর উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির ,সদর উপজেলার নায়বে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী ও উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল কালামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে মুয়াযযম হোসেন হেলাল আরও বলেন, জামায়াতে ইসলামী সুখ দুঃখে সব সময় গনমানুষের পাশে থাকে। জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রী ছিলো তারা গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে কিন্তু তাদের বিরুদ্ধে কখনো এক টাকার দুর্নীতির অভিযোগ ওঠেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হওয়ার অনেক নজির রয়েছে কিন্তু এদেশের হিন্দু ভাইয়েরাও বলেন জামায়াত আমাদের আশ্রয়স্থল। জামায়াতে ইসলামী রাসুল (স.) এর প্রতিষ্ঠিত সোনালী সমাজের মত আমিরে জামায়াত ডা:শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলবো যেখানে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস থাকবে না। আমি এই সাহেবের হাট অঞ্চলের সন্তান, তাই এখানের যারা দায়িত্বশীলগন রয়েছেন আমরা সবাই ভাই ভাই সকলে একত্রিত হয়ে এই অঞ্চলকে একটি সুখী সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলবো।