শিরোনাম

বরিশালে মাস্ক না পরায় ৬৭ ব্যক্তিকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০ ১১:২২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

‘নো মাস্ক, নো সার্ভিস’ প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে জেলা এবং উপজেলা প্রশাসন।

চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় মহানগরীসহ জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৭ জনকে ৩০ হাজার ২৫০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।
এর মধ্যে বরিশাল নগরীর আমতলার মোড়, সাগরদী ও রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ১৬ ব্যক্তিকে মোট ৬ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন তিনি।

এদিকে, বাজার রোড ও আমানতগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এসময় তিনি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় পাঁচ জনকে ৮ হাজার ৭শত টাকা জরিমানা করেন।

অপরদিকে, রাতে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই। এসময় তিনি স্বাস্থ্যবিধি না মানা ৯ ব্যক্তিকে মোট ২ হাজার ৭শত টাকা অর্থ দণ্ড প্রদান করেন।

নগরীর বাইরে বাবুগঞ্জে চার জনকে ৩ হাজার ৩শত টাকা, উজিরপুরে ১২ ব্যক্তিকে ৫ হাজার ২শত টাকা, গৌরনদীতে ৩ জনকে এক হাজার ৪শত টাকা, আগৈলঝাড়ায় ১০ জনকে ২ হাজার টাকা এবং বাকেরগঞ্জে ৮ ব্যক্তিকে ৯৫০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বরিশাল জেলার অন্যান্য উপজেলাগুলোতে যথারীতি ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারদের নেতৃত্বে পৃথকভাবে পরিচালিত এসব অভিযান এবং মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের অধীনস্ত বিভিন্ন থানা পুলিশের সদস্যরা।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম অজিয়র রহমান বলেন, ‘বরিশালবাসীর কল্যাণে করোনা ভাইরাস এর সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।