শিরোনাম

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে বাবুগঞ্জের  ইউএনও ফারুক আহমেদ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন বরিশাল বাবুগঞ্জ   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তাই প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণে তিনি নিয়েছেন এমন উদ্যোগ।

মঙ্গলবার  (৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ইউএনও  ফারুক আহমেদ  উপজেলার রহমতপুর ইউনিয়ন এর রামপটি সুগন্ধা নদীর তীরে অবস্থিত সিরাতুল মুস্তাকিম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া  কম্বল বিতরন করেন।
এছারাও তিনি বেদে পল্লীর শীতার্ত পরিবারের  মাঝে ও বাবুগঞ্জের বিভিন্ন এতিমখানার প্রকৃত অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরে এভাবে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ।

কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।