শিরোনাম

অগ্রসর কর্মীদের নিয়ে বরিশাল মহানগর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ মিলায়তনে শনিবার বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে শিক্ষা বৈঠক। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহম্মদ বাবর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
দারস পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানসহ মহানগরীর সাংগঠনিক থানা সমূহের আমীর সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে মহানগরীর প্রায় ৪’শ অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন।